× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরে মা ইলিশ রক্ষার অভিযানে ১০ দিনে আটক ৪০,জনবল সংকটে দুর্গম চরাঞ্চলে অভিযান চালাতে হিমশিম,১১ লাখ বর্গমিটার জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ এএম

আপডেট: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ এএম

শিবচরে মা ইলিশ রক্ষার অভিযানে ১০ দিনে আটক ৪০,জনবল সংকটে দুর্গম চরাঞ্চলে অভিযান চালাতে হিমশিম,১১ লাখ বর্গমিটার জাল পুড়িয়ে ধ্বংস
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ১০ দিনে ২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মামলায় ১৫ জনকে দণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ১০টি ট্রলার এবং প্রায় ১১ লাখ বর্গমিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও চরজানাজাত নৌপুলিশ। অভিযানে গত ১০ দিনে ২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মামলায় ১৫ জনকে দণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ১০টি ট্রলার এবং প্রায় ১১ লাখ বর্গমিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে প্রশাসনের তৎপরতার মধ্যেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাতে পদ্মায় ইলিশ শিকারের অভিযোগ রয়েছে। বিশেষ করে জনবলসংকট ও দুর্গম চরাঞ্চলের কারণে রাতের অভিযান পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।




রোববার (১৮ অক্টোবর) সরেজমিনে পদ্মা নদীর কাঁঠালবাড়ী ও চরজানাজাত অংশে গিয়ে দেখা যায়, চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহম্মেদের নেতৃত্বে স্পিডবোট নিয়ে নদীতে টহল দেওয়া হচ্ছে। এ সময় নদীর ওই অংশের মাঝনদীতে ইলিশ ধরার কোনো ট্রলার চোখে পড়েনি। তবে স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় নদীতে তৎপরতা কম থাকলেও গভীর রাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু জেলে ইলিশ শিকারে নামেন। দুর্গম চরাঞ্চলে অভিযান চালানোও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার মাদবরেরচর, চরজানাজাত, বন্দরখোলা ও কাঁঠালবাড়ি ইউনিয়নের পদ্মাতীরবর্তী বিভিন্ন স্থানে ইলিশ শিকার ও বেচাকেনার কয়েকটি স্পট রয়েছে। কাজিরসূরা, হীরাখাঁর বাজার ও বাংলাবাজারসহ পাঁচ থেকে সাতটি স্থানে গভীর রাত পর্যন্ত মাছ কেনাবেচা চলে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিষেধাজ্ঞার মধ্যে এসব স্থানে মাছের বেচাকেনা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও নৌপুলিশ সমন্বিতভাবে কাজ করছে। নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ, মা ইলিশ সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হচ্ছে।

চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহম্মেদ বলেন, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ রক্ষায় সকাল ও রাতে নৌপুলিশের দুটি টহল দল নদীতে দায়িত্ব পালন করছে।

তবে সংশ্লিষ্টদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর করতে শুধু নদীতে টহল দিলেই হবে না,এখন দরকার মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন কঠোর অভিযান, যেন কেউ মাছ শিকারের পাশাপাশি অবৈধভাবে ইলিশ কেনাবেচার না করতে পারে এবং সেই সাথে স্থানগুলোতেও নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দুর্গম চরাঞ্চলে অভিযান জোরদার এবং রাতের বেলায় পর্যাপ্ত জনবল নিশ্চিত করা গেলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন আরও কার্যকর হতে পারে।

উল্লেখ্য, সরকারের ঘোষিত সূচি অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে ইলিশ শিকার বন্ধ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team